রণজয়ের কাঁধে হঠাৎ কাম’ড় অভীকার! অফস্ক্রিন মুহূর্ত ভাইরাল হতেই, অভিনেতার স্ত্রী শ্যামৌপ্তিকে টেনে কটা’ক্ষে সরব নেটপাড়া!

নতুন বিয়ের পর এখনও আলোচনায় রয়েছেন টেলিভিশনের জনপ্রিয় জুটি রণজয় বিষ্ণু ও শ্যামৌপ্তি মুদলি। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সাতপাকে বাঁধা পড়েন তাঁরা। এর মধ্যেই নতুন ধারাবাহিক ‘প্রতিজ্ঞা’য় দেখা যাচ্ছে রণজয়কে। এই সিরিয়ালে তাঁর বিপরীতে অভিনয় করছেন অভীকা মালাকার। শুটিং সেট থেকে মাঝেমধ্যেই একসঙ্গে ছবি ও মজার মুহূর্ত ভাগ করে নেন তাঁরা। তবে এবার একটি বিশেষ ছবি ঘিরে শুরু হয়েছে জোর আলোচনা। সেই পোস্ট ঘিরেই সামাজিক মাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ মজা করেছেন, আবার কেউ বিরক্তিও প্রকাশ করেছেন।

রবিবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে রণজয়ের সঙ্গে দুটি ছবি পোস্ট করেন অভীকা। ছবিতে দেখা যায়, ধূসর রঙের শার্ট পরে রয়েছেন রণজয়। অন্যদিকে, ফ্লোরাল প্রিন্টের চুড়িদার ও বিনুনী করা চুলে ধরা দেন অভীকা। একটি ছবিতে রণজয়ের কাঁধে কামড় দিতে দেখা যায় অভিনেত্রীকে। ছবির ভঙ্গি নিয়েই মূলত শুরু হয় আলোচনা। পোস্টের ক্যাপশনে অভীকা লেখেন, “ছুটি বি লাইক- কামড়ে দেব একেবারে। দেখতে থাকুন প্রতিজ্ঞা রাত সাড়ে নটায় শুধুমাত্র স্টার জলসায়।” ধারাবাহিকের প্রচারের অংশ হিসেবেই এই পোস্ট করা হলেও তা দ্রুত ভাইরাল হয়ে যায়।

অভীকার এই পোস্টে রণজয় নিজেও মন্তব্য করেন। তিনি মজার ছলে লেখেন, “ওঁকে কেউ খেতে দে, না হলে, এবার মানুষ চিবিয়ে খাবে।” এই মন্তব্যের পর অনুরাগীদের একাংশও হাসির ছলে নানা প্রতিক্রিয়া জানান। কেউ তাঁদের অনস্ক্রিন রসায়নের প্রশংসা করেন। আবার অনেকেই ধারাবাহিকের প্রচার কৌশল বলে বিষয়টি দেখেছেন। তবে একই সঙ্গে বেশ কিছু মন্তব্যে উঠে আসে রণজয়ের ব্যক্তিগত জীবনও। বিশেষ করে তাঁর স্ত্রী শ্যামৌপ্তির নাম টেনে অনেকে নানা কটাক্ষ করেন। সেই কারণেই পোস্টটি আরও বেশি আলোচনায় আসে।

একজন নেটিজেন লেখেন, “শ্যামৌপ্তিকে সরিয়ে এবার এর সঙ্গে প্রেম করতে শুরু করবে বলে মনে হয়।” আর একজন মন্তব্য করেন, “ওর বউ আছে ভাই ছেড়ে দে।” অন্য একজন লেখেন, “এর আগে রনজয় কে কোনও নায়িকার সঙ্গে এভাবে মজা করতে দেখিনি শ্যামোপ্তি বাদে।” আরও একজন লেখেন, “অনস্ক্রিন হিরোইনই যেন থাকে। আবার অফ স্ক্রিন না হয়ে যায়। আমরা জানি এটা প্রফেশনাল, সেটাই মেইনটেন করো।” কেউ আবার লেখেন, “খুব গায়ে পড়া।” আরেকটি মন্তব্যে বলা হয়, “খুবই বাজে দেখাচ্ছে, এত গায়ে পড়া কেন আত্মসম্মান নেই নাকি? আর উনিই বা কি একটু ডিস্টেন্স রেখে চললে কি হয় অফ স্ক্রিন।” এইসব মন্তব্য দ্রুত নজর কাড়ে।

আরও পড়ুনঃ এক বেলা নয় এবার এক মাসের জন্য মেসিকে কলকাতায় আনার চ্যালেঞ্জ পাপিয়ার! বাংলার যুবসমাজকে বড় প্রতিশ্রুতি নব নির্বাচিত বিধায়কের! এবার কি সত্যিই মেসির সঙ্গে খেলতে ও প্রশিক্ষণ নিতে পারবে বাংলার বাচ্চারা?

প্রসঙ্গত, ‘গুড্ডি’ ধারাবাহিক থেকেই কাছাকাছি আসেন রণজয় ও শ্যামৌপ্তি। শুরুতে তাঁদের মধ্যে বন্ধুত্ব থাকলেও পরে সেই সম্পর্ক প্রেমে বদলে যায়। ধারাবাহিক শেষ হওয়ার পরেও নানা অনুষ্ঠান ও প্রকাশ্য মঞ্চে তাঁদের একসঙ্গে দেখা যেত। দর্শকরাও রিল লাইফের এই জুটিকে রিয়েল লাইফে দেখতে চেয়েছিলেন। বয়সের ব্যবধান নিয়ে নানা আলোচনা হলেও তা গুরুত্ব দেননি তাঁরা। সব বিতর্ককে পিছনে ফেলে চলতি বছর ফেব্রুয়ারিতে নতুন জীবন শুরু করেন এই তারকা দম্পতি। আর সেই কারণেই নতুন পোস্টে শ্যামৌপ্তির প্রসঙ্গ টেনে নেটমাধ্যমে এত প্রতিক্রিয়া দেখা গেছে।

You cannot copy content of this page